২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট স্থগিত করলো ইউএস-বাংলা এয়ারলাইন্স
পোস্টে ইউএস-বাংলা জানায়, রিয়াদ এয়ারপোর্ট বন্ধ থাকার কারণে আগামী ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস৩৮১/বিএস৩৮২ (ঢাকা-রিয়াদ-ঢাকা) সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইটের নতুন সময়সূচি নির্ধারিত হলে সংশ্লিষ্ট যাত্রীদের জানিয়ে দেয়া হবে।
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ৩:১৪